সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

গড়বো দেশ, দেব ‘হ্যাঁ’: ক্যারাভ্যান যাত্রার শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি published:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৪ এএম

গড়বো দেশ, দেব ‘হ্যাঁ’: ক্যারাভ্যান যাত্রার শুভ উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে রাজশাহীতে একটি প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে এই ক্যারাভ্যানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।


রাজশাহী-৩ সংসদীয় আসনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শহীদ আবু রাইহানের ছোট ভাই রানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোটে “হ্যাঁ” ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এর মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ক্যারাভ্যানটি রাজশাহী-৩ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় প্রচারণা চালাবে এবং ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করবে।


এ সময় এনসিপি ও জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।