সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি published:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোট গ্রহণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা, মোহাম্মদ আতাউর রহমান জানান, তার কেন্দ্রে ২২৫১ টি ভোটের মধ্যে  প্রথম দুই ঘন্টায়, ৪০০ জন তাদের ভোট প্রদান করেছেন।


এরআগে পৌরসভার শেহালা কলোলী এলাকায় সেহালা জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় গিয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি। কেন্দ্রেটিতে ভোটার সংখ্যা বেশি হওয়ায় স্থায়ী ভোট কক্ষের বাইওে অস্থায়ী ভোটকক্ষ নির্মান করে চলছে ভোট গ্রহণ।


অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ষলাইন লক্ষ্য করা যায়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্মা আব্দুল কাদের জানান, প্রথম দুই ঘন্টায় এ কেন্দ্রে প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে।


এছাড়াও একই উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, মনাকষা মাদ্রাসা সংলগ্ন সরকার প্রাথমিক বিদ্যালয়, মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় , এ ভোটকেন্দ্র গুলোর স্ব-স্ব প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী ১৮-২০ শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়।  


চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।