সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

সুবিধাবঞ্চিতদের পাশে GFGG ফাউন্ডেশন: বিনামূল্যে চিকিৎসা প্রদান


নিজস্ব প্রতিবেদক published:  ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৯ এএম

সুবিধাবঞ্চিতদের পাশে GFGG ফাউন্ডেশন: বিনামূল্যে চিকিৎসা প্রদান

রাজশাহীর হাড্ডিপট্টি ও ছোটবনগ্রাম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন GFGG Foundation। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে গত ১৬ (ফেব্রুয়ারি) সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী একটি 'ফ্রি হেলথ সাপোর্ট প্রোগ্রাম' বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।


এলাকার দরিদ্র ও চিকিৎসা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। দিনব্যাপী এই আয়োজনে মোট ৯৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল : প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন প্রদান। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ। সাধারণ স্বাস্থ্যবিষয়ক পরামর্শ। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং এর অপব্যবহার রোধে বিশেষ সেশন।



ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মোঃ আজিজুল ইসলাম এবং স্থানীয় চিকিৎসক ডা. জহুরুল ইসলাম। তারা রোগীদের শারীরিক সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।


GFGG ফাউন্ডেশনের চেয়ারম্যান উৎপল কুমার কর্মকার-এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। পুরো কার্যক্রমটি সফল করতে নিরলস পরিশ্রম করেন স্বেচ্ছাসেবক রাজিব কর্মকার, সৌরভ কর্মকার, মোঃ আব্দুর রহমান মৃদুল, রাজিবুল আলম এবং রাফিয়া সরকার রুপি।


ক্যাম্পটি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চিকিৎসা সেবা নিতে আসা মানুষের উপস্থিতি ছিল সন্তোষজনক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।


“যেখানে প্রয়োজন, সেখানেই আমরা”— এই স্লোগানকে ধারণ করে GFGG ফাউন্ডেশন ভবিষ্যতেও রাজশাহীর বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।