সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান


মো.মনির হোসেন | বেনাপোল published:  ১৪ মার্চ, ২০২৬, ০২:৪২ এএম

যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখানে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম খান।


বিদায়ী ওসি ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরআগে তাকে শোকজও করা হয়েছিল।


সর্বশেষ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। জেলা পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।


নতুন ওসি মোঃ মাসুম খান বাগেরহাট সদর থানার দায়িত্বে ছিলেন। সেখান থেকে আসছেন যশোর কোতয়ালি মডেল থানায়।#