সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

কারিতাস দিবস উদযাপন ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান


নিজস্ব প্রতিবেদক published:  ১৬ মার্চ, ২০২৬, ০৩:৫৭ এএম

কারিতাস দিবস উদযাপন ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান

‘প্রার্থনা, শ্রবণ ও উপবাস: আত্মরূপান্তের পবিত্র আহ্বান’ এই মূলসুরকে মনে লালন করে কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে দিবস উদযাপন ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ) নগরীর মহিষবাথান কারিতাস আঞ্চলিক অফিসে সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়, শেষ হয় দুপুর ১টায়।




আঞ্চলিক অফিসের ফাদার এফ. চেস্কাতো সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও।  সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক (ডেজিগনেট) ড. আরোক টপ্য।  




মুলসুর আলোচনায় বক্তব্য দেন, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজের সহকারি অধ্যাপক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সুব্রত কুমার সরকার ও রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি। 




এছাড়াও কারিতাস বাংলাদেশের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ, কারিতাসের কর্মীবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 




বক্তব্য শেষে কারিতাসে ১০ বছর একটানা চাকরি করায় ১৬ জন, ১৫ বছর চাকরি করায় ৯ জন, ২০ বছর চাকরি করায় ৮ জন এবং ২৫ বছর চাকরি ৪ জনসহ মোট মোট ৩৭জন স্টাফকে লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।