সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীর নিউমার্কেটে আ’গুন, ফায়ার ফাইটার আ’হত


স্টাফ রির্পোটার published:  ১৬ মার্চ, ২০২৫, ১০:১৬ পিএম

রাজশাহীর নিউমার্কেটে আ’গুন, ফায়ার ফাইটার আ’হত

রাজশাহীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১১-১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, মার্কেটের পেছনের কাঁচা বাজার এলাকায় আগুন লাগে। রাত ১টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

মার্কেটের ভেতরের দোকানগুলো অক্ষত থাকলেও পেছনের অংশে থাকা সবজি ও মুদি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।