সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক published:  ১৮ মার্চ, ২০২৫, ০৬:৪৭ এএম

মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

রাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম লিটন সরদার (৪০)। রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।


এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তোফাজ্জল। অন্য দুজন গুরুত্বর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র‌্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।