সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ভালাইন ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published:  ২৩ মার্চ, ২০২৫, ০৯:১৭ এএম

ভালাইন  ইউনিয়ন বিএনপি’র  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন ২ নং ভালাইন ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় ভালাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ও সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম  চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান  এ.কে.এম নাজমুল হক নাজু, সদস্য ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,ধর্ম বিয়ষক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক ওয়ালটন বাবু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল প্রমূখ।


এসময় মান্দা উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা,পরানপুর 

ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,ভালাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক রওশন আলম,ভালাইন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি  নজরুল ইসলাম,বর্তমান সহ-সভাপতি

তৌহিদুল ইসলাম, সাধারণ  সম্পাদক আনিছার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।