সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
"মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য"

পুঠিয়ায় ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন-


দুর্গাপুর ( রাজশাহী ) প্রতিনিধি published:  ২৭ মার্চ, ২০২৫, ০৬:৪২ পিএম

পুঠিয়ায় ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন-

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। ইসলাম বিজয়ী হবেই হবে, সেটা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে অংশগ্রহণ করা। 

এছাড়াও আগামীতে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান। 

সোমবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মোল্লাপাড়া ইক্ষু সেন্টার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। 

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি বাবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মাওলানা আহমদ উল্লাহ ও পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ