বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী গ্রেপ্তার

এম. শাহাবুদ্দিন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

published: 29 August, 2025, 07:29 PM

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী  গ্রেপ্তার


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ  শেখের স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।

আটকের পর রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শত৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

National