বাংলাদেশ, শনিবার, জুন ৬, ২০২৬

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে দু’টি বেকারীকে জরিমানা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

published: 19 November, 2025, 09:06 PM

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে দু’টি বেকারীকে জরিমানা

জেলার সিরাজদিখান উপজেলায়  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রি প্রস্তুত এবং খাবারের প্যাকেটে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের খুচরা মূল্য উল্লেখ না থাকার দায়ে দুইটি বেকারীর মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।


বুধবার বিকালে উপজেলার সিরাজদিখান বাজারে মনিটরিংকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সিরাজদিখান বাজারে মনিটরিংকালে কেক, বিস্কুট ও পাউরুটি প্রভৃতি খাদ্র্য সামগ্রির প্যাকেটে প্রস্তুতের ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বাজার মূল্য উল্লেথখ না থাকায় ‘তুলি বেকারী’কে ৮ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্র সামগ্রি প্রস্তুতের দায়ে ‘আল মদিনা বেকারী’কে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 


এ সময় সিরাজদিখান উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

National