বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি

published: 24 February, 2026, 11:23 PM

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হাত-পা বেঁধে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরনাইনপুর এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলায় এক মাদরাসা উপাধ্যক্ষের বিরুদ্ধে তাঁর অভিযুক্ত মাওলানা মো. খলিলুর রহমান উপজেলার পোনাহুড়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এবং একজন সরকারি কাজী হিসেবে কর্মরত। 

 আহত গৃহবধূ রিমা আক্তার (২২) ও তাঁর তিন বছরের কন্যাসন্তানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রিমার স্বামী এম এ আবু বকর পলাতক রয়েছেন। আহত রিমা আক্তার জানান, প্রায় চার বছর আগে মাওলানা খলিলুর রহমানের ছোট ছেলে আবু বকরের সঙ্গে তাঁর প্রেমজ সম্পর্কের ভিত্তিতে বিয়ে হয়। এই বিয়ে মেনে নেননি শ্বশুর খলিলুর রহমান। এর জের ধরে দীর্ঘ দিন ধরে পরিবারে কলহ চলে আসছিল এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছিল। রিমার অভিযোগ, শনিবার বিকেলে তাঁর শ্বশুর ও স্বামী তাঁকে এবং তাঁর শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক রাস্তায় ফেলে দেয়। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

National

আইন আদালত আরোও দেখুন