বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শাজাহানপুরে রিতা এন্টারপ্রাইজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

এম. শাহাবুদ্দিন

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

published: 26 August, 2025, 10:14 PM

শাজাহানপুরে রিতা এন্টারপ্রাইজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার


বগুড়ার শাজাহানপুরে রিতা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মালামাল ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সূত্রে জানা যায়, আর জে ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মোঃ সুমন হোসেন (২৮) বাদী হয়ে গত ২৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২১ আগস্ট রাতে কারখানায় কাজ শেষে তিনি বাসায় চলে যান। পরদিন সকালে কর্মচারীর মাধ্যমে জানতে পারেন কারখানার কিছু মালামাল নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২২ আগস্ট দুপুরে অজ্ঞাত চোরেরা দেয়াল টপকে ঢুকে যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়।


চোরাই মালামালের মধ্যে ছিল—৬ ইঞ্চি পাইপ তৈরির গোরানি ১টি, দুটি গ্লাস, বিভিন্ন সাইজের নজেল ৪টি, ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি সকেট ডাইসসহ মোট ১,২৮,০০০ টাকার মালামাল।


পুলিশ মামলার তদন্তে নামলে সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়া সদর থানার হাড্ডিপট্টি এলাকার আলিফ আইরোন দোকান থেকে চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো—

১। মোঃ মারুফ (১৯), পিতা-মোঃ মিলন, সাং-সারিয়াকান্দি কাঠালতলা, সদর বগুড়া।

২। মোঃ বেলাল (২২), পিতা-মোঃ মোস্তফা, সাং-মালগ্রাম, সদর বগুড়া।


গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেখানো মতে উদ্ধার করা মালামাল বাদীও শনাক্ত করেন।


শাজাহানপুর থানার সূত্র জানায়, গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

National