নাটোরের লালপুরে তৎকালীন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে প্রায় ১ লাখ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য বাচ্চু সহ আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান ও তার সহযোগী আনার ও সজিব।
শনিবার দুপুরে কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় - আয়োজিত এক মানববন্ধনে এসব তথ্য জানান সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান আকাশ । তিনি জানান, প্রতারক আওয়ামীলীগের চারজন নেতা ইউপি সদস্য বাচ্চু সহ আনার লুৎফর ও সজিব চার বছর আগে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ।
গোধড়া গ্রামের আবের আলী জানান আওয়ামীলীগের পাওয়ার দেখিয়ে লুৎফর, আনার, সজিব,বর্তমান ইউপি সদস্য বাচ্চু আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে গরিব অসহায় মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। প্রশাসনের কাছে আবেদন ভুক্তভোগীদের টাকা যেনো তারা ফিরিয়ে দেয় এবং প্রতারণা করার জন্যে তাদের কঠোর বিচার দাবী করছি।
ভুক্তভুগী মরিয়মের কাছ থেকে ঘর দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেয় কিন্তু ঘরও দেয়নি টাকাও দেয়নি ভুক্তভুগী মরিয়ম বলেন আমার কষ্টের টাকা আমি ফেরত চাই আমার পরিবার নিয়ে আমি অনেক কষ্টে আছি । আরেকজন ভুক্তভুগী খুসনা বেগম জানান আমার এককাঠা জমিন নাই আমি ঝুপড়ি ঘরে বসবাস করি ৩/৪ বছর আগে লুৎফর আনার সজিব আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নেয় আশ্রয়ন প্রকল্পের কথা বলে এখন প্রযন্ত টাকাও ফেরত দেয়নি ঘরও দেয়নি।