বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাজশাহীতে মাদক চোরা চালানের চেকপোস্ট

তোফাইরুল ইসলাম রাহাত

তোফাইরুল ইসলাম রাহাত

published: 31 July, 2025, 01:49 AM

রাজশাহীতে মাদক চোরা চালানের চেকপোস্ট

রাজশাহী নগরির কাটাখালী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর ওয়ারেশ ও তার সঙ্গে ফোর্স নিয়ে কাটাখালী থানাধীন আবহাওয়া অফিসের সামনে চেকপোস্ট বসায়৷ 


আজ বুধবার বিকাল ৫ ঘটিকার সময় এই চেকপোষ্টি পরিচালনা করেন এ সময় বিভিন্ন সন্দেহমূলক মোটরসাই,রিক্সা সহ বিভিন্ন যানবাহনের  আরোহী কে থামিয়ে চেক করা হয়। 


আমরা নতুন মাত্রা  এই চেক  পোস্ট কয়দিন থাকবে বলে তাদেরকে জিজ্ঞাসা করলে, তারা আমাদেরকে জানান এই চেকপোস্ট  পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত  চলমান থাকবে। 


এই চেকপোস্ট নিয়ে এলাকাবাসী ও আশেপাশের মানুষজন বলেন এটি খুবই ভালো উদ্যোগ এটির জন্য রাজশাহী নগরীর কাটাখালী এলাকাসহ সকল এলাকাই মাদকমুক্ত হতে পারে। যদি এটি চলমান থাকে। 


এ ব্যাপারে কাটাখালী থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে কথা বললে তিনি বলেন মাদক মুক্ত কাটাখালী এলাকা গড়তে আমাদের এই অভিযান চলমান থাকিবে এবং আমরা আশা করছি এই অভিযানের ফলে নগরির কাটাখালী এলাকা মাদক মুক্ত হবে।

National