বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রাবিতে ৩৬ জুলাই মুক্তির উৎসব ঘোষণা এবং নির্দেশনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

এম. শাহাবুদ্দিন

এম. শাহাবুদ্দিন

published: 14 August, 2025, 12:43 PM

রাবিতে ৩৬ জুলাই মুক্তির উৎসব ঘোষণা এবং নির্দেশনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

৩৬ জুলাই মুক্তির উৎসব ঘোষণা এবং নির্দেশনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটি রাবি।

বৃহস্পতিবার বেলা ১২টায় লাইব্রেরী চত্তরে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “৩৬ জুলাই: মুক্তির উৎসব” নানা নাটকীয়তার কারণে পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে না পারলেও, অবশেষে আগামী ১৫ আগস্ট, শুক্রবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইভেন্টটি সম্পূর্ণ টিকিট ফ্রি, তবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করা হয়েছে-

এই আয়োজনটি সম্পূর্ণরূপে বহিরাগত নিয়ন্ত্রিত থাকবে। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান ও আগত (৭২তম ব্যাচ) এর জন্য নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে আয়োজনটি উপভোগ করতে পারবেন।

১. প্রবেশ সংক্রান্ত নির্দেশনা

প্রবেশের সময় দুই ধাপে নিরাপত্তা চেকিং করা হবে- প্রথম ধাপ বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রধান গেইটে এবং দ্বিতীয় ধাপ স্টেডিয়াম গেইটে।

শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। পরিচয় নিশ্চিত করতে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই আনতে হবে।

নবাগত ৭২তম ব্যাচ শিক্ষার্থীদের জন্য ভর্তির ফর্মের ফটোকপি গেট পাস হিসেবে গণ্য হবে।

গেট খোলার সময়: দুপুর ৩টা

২টি গেইট দিয়ে প্রবেশ করা যাবে।

* ভিআইপি (মেইন গেইট) দিয়ে ছেলেরা প্রবেশ করবে।

* বিজয়-২৪ হলের পাশের গেইট দিয়ে মেয়েরা প্রবেশ করবে।

(যেহেতু নিরাপত্তাজনিত কারনে বডি চেকিং থাকবে তাই আলাদা গেইট দিয়ে প্রবেশ করবেন)

২. নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত বস্তু

বাইরে থেকে আনা তামাকজাত পণ্য, বড় ব্যাগ/পার্স, ব্যবহৃত হ্যান্ডসেট ছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস (পাওয়ার ব্যাংক, চার্জার, ব্লুটুথ স্পিকার ইত্যাদি) নিষিদ্ধ।

কোনো ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ প্রবেশ করানো যাবে না।

নারীদের পার্সের মাপ ১০”×৬” এর বেশি হলে প্রবেশ নিষিদ্ধ।

নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যক্তিগত মালামালের জন্য আয়োজক কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৩. যান চলাচল সংক্রান্ত নির্দেশনা

মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, সাইকেল-স্টেডিয়াম গেইটের সামনে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

সকল বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি নিরাপত্তা নীতিমালা মেনে সহযোগিতা করার জন্য, যাতে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে আরও বড় ও মানসম্মত সাংস্কৃতিক আয়োজন উপহার দেওয়া সম্ভব হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটি সদস্য সামসাদ জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটি সদস্য

সদস্য সালাউদ্দিন আম্মার।

কে এস কে হৃদয় ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটি সদস্য।

National