রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে চ্যানেল এস-এর রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচনে সভাপতি পদে ইমদাদুল হক ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক খোরশেদ আলম পান মাত্র ২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোমিন ওয়াহিদ হিরো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক উপাচারের বার্তা সম্পাদক সুরুজ আলী ভোটের শুরুতেই হিরোকে সমর্থন দিয়ে অন্যান্য ভোটারদেরও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—