বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাউফলে মহিলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি

published: 24 February, 2026, 11:17 PM

বাউফলে মহিলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে মহিলা দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়। রবিবার(২৩ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথিছিলেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের জাতীয়সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। উপজেলা জামায়াতের আমিরমা: মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা জাহান মনি, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুন্নাহার  বাউফলউপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেনারা বেগম এবং সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ এমপিবলেন, “আমরা ভোটে জেতার জন্য নির্বাচন করিনি; নির্বাচন করেছি মানুষের আমানতদারিতা রক্ষা ও ইজ্জত-সম্মানসমুন্নত রাখার জন্য। জীবন বাজি রেখেই এ দায়িত্ব পালনকরবো।” ড. মাসুদ আরো  বলেন,“আমাদের শক্তি ছিল মানুষের দোয়া ও আল্লাহর দয়া।মা-বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন। অনেকেই তাদের শেষ সম্বল গহনা পর্যন্ত নির্বাচনী কাজে সহায়তার জন্য তুলে দিয়েছেন। অনেকে নির্যাতন সহ্য করেছেন।” তিনি এ অবদানের জন্যকৃতজ্ঞতা প্রকাশ করেন।

National