বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হুজুগে বাইকের যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মো.মনির হোসেন হোসেন বেনাপোল প্রতিনি

published: 03 March, 2026, 02:48 AM

হুজুগে বাইকের  যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে

আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬/৭ মিনিট দাঁড়িয়ে সবাইকে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।


স্থানীয় মনিহার চত্তরের ওই পাম্পে “হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেন” এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানালেন দাম বাড়তে পারে এমন আশাংকায় কিনছি। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন নাতো এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন একই কারণে (হুজুগে) সবাই কিনছে।


এ কথার রেশ ধরেই পাম্পের তেল বিক্রেতা একজন কর্মী কিছুটা অনুযোগের সূরে বললেন ফুল ট্যাঙ্ক ১৪/১৫ লিটার তেল ফুরিয়ে গেলে উনারা মোটরবাইক ধুয়ে মুছে ঘরে তুলে রাখবেন মনে হচ্ছে।


এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর ইতোমধ্য গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের দামামা বাজছে। হামলা পাল্টা হামলার দ্বিতীয় দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে বহির্বিশ্বে অন্তত ৬০ শতাংশ তেল পরিবহণকারী রুট “হরমুজ প্রণালি” বন্ধ ঘোষনা করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ বাড়িয়ে দেয়া হয়েছে।


তেলের দাম বৃদ্ধির রেশ বাংলাদেশেও পড়তে পারে এই আশাংকায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।


যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের যথেষ্ট মজুদ আছে, সংকট হবেনা বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।


বর্তমানে পেট্রোল ১১৬ এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি হচ্ছে।#

National