রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজশাহী কলেজ অডিটোরিয়াম কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজশাহী কলেজের প্রাক্তন এইচএসসি শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহা. হাবিবুর রহমান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারজানা আশরাফী নীলা, ডা. মোঃ রানা মাহফুজুল হক, ড. মোঃ সাহেদ জামান, আবু হাসান মোঃ তোজাম্মেল হক (চপল), মুস্তারী জাহান কাকলী এবং রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।