বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার অফিস সহকারী সয়নের অকাল মৃত্যু; সম্পাদক ও প্রকাশকের গভীর শোক

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক

published: 07 March, 2026, 06:04 AM

দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার অফিস সহকারী সয়নের অকাল মৃত্যু; সম্পাদক ও প্রকাশকের গভীর শোক

গভীর শোক ও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ‘দৈনিক স্বপ্নের বাংলাদেশ’ পত্রিকার একনিষ্ঠ কর্মী এবং অফিস সহকারী সয়ন (১৭) আর নেই। আজ শনিবার (৭ মার্চ, ২০২৬) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


স্বল্প বয়সেই সয়নের এই আকস্মিক চলে যাওয়া পত্রিকা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে পুরো সংবাদপত্রে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সয়নের অকাল প্রয়াণে দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি  গভীর শোক প্রকাশ করেছেন।


শোকবার্তায় তিনি বলেন,"সয়ন শুধু আমাদের একজন সহকর্মী ছিল না, সে ছিল আমাদের পরিবারের একজন সদস্যের মতো। মাত্র ১৭ বছর বয়সে তার এই চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।



তার নিষ্ঠা এবং কর্মতৎপরতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"পত্রিকা পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা সয়নের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 



মহান আল্লাহ তায়ালা যেন তার শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সয়নকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এই প্রার্থনা করা হচ্ছে।


আজ বাদ যোহর মরহুমের জানাজার নামাজ শেষে তাকে গৌরাঙ্গা  কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

National