পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ি ইউনিয়নে ২ হাজার ৬৩৯ জন দুঃস্থ, অসহায়, অন্যান্য দুর্যোগাক্রান্ত অতিদারিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ৯ নং টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন। ট্যাগ অফিসার জনস্বাস্থ্য মেকানিক ইয়াকুব আলী পিন্টু।
ইউনিয়ন পরিষদ সচিব মোকছেদুর রহমান সবুজ মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য, আঃ কুদ্দুস, গোলাম রব্বানী, নুর ইসলাম, জহুরুল ইসলাম, হুরমুজ আলী, নুরল ইসলাম, লিখন সরকার, ওমর ফারুক, শামসুল হক,মোকছেদুল ইসলাম, আনিসুর রহমান, নারী সদস্যা কামেরা খাতুন, কোহিনুর বেগম,রোজিনা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি প্রভাষক ইয়াছিন আলী বসুনিয়া, টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন, গ্রাম পুলিশসহ অত্র ইউনিয়নের সকল উপকারভোগী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।