রাজশাহী ছড়া সংসদের আয়োজনে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নূরউল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ছড়াকার হাসান আবাবিল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনলতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাসরিন রহমান । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি ড. শিরিন আক্তার নিনা, সাধারণ সম্পাদক কবি রেবেকা আসাদ অনুষ্ঠানে রাজশাহী ছড়া সংসদের পক্ষ থেকে বনলতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বনলতামাতা কবি নাসরিন রহমান, রাজশাহী সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক কবি রজব আলী ও হাইফেন সম্পাদক প্রত্যয় হামিদ কে সম্মাননা প্রদান করা হয়।
বনলতা সাহিত্য পরিষদের পক্ষ থেকে রাজশাহী ছড়া সংসদের সভাপতি ছন্দের জাদুকর রাজশাহী সাহিত্যাঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব কবি নূরউল ইসলাম এবং দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দৃষ্টিমাতা কবি রেবেকা আসাদ কে বনলতা সাহিত্য পরিষদ সম্মাননা প্রদান করা হয়।