বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক রিটনকে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক

published: 16 March, 2026, 03:36 AM

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক রিটনকে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য, মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ( DEAB) রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল। 


এক শুভেচ্ছা বার্তায় ইঞ্জিঃ সোহেল বলেন, সুখী, সমৃদ্ধ ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মাহফুজুর রহমান রিটনকে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, রিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরী আরও সুন্দর ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে রিটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তার প্রতি আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। পাশাপাশি তার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। অন্য সিটি কর্পোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। এর আগে মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ছিলেন। পরে তিনি মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে ১৪ই মার্চ তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়।

National