চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে পদায়ন করেছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আবু ছালেহ মো. মুসা জঙ্গী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (উপসচিব)।
এর আগে, গত ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।