বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন দশায় ঢাকা মানিকগঞ্জ খাল খননের মাধ্যমে যে খাল খননের কাজ উদ্বোধন করেছিলেন তা ব্যাপক সাড়া পড়েছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার আগে যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়ন করার কাজ শুরু হয়েেেছ। আপনারা জানেন, আঙ্গুলের ভোটের কালি মুছে যাবার আগেই ফ্যামিলি কার্ডসহ ইমাম মোয়াজ্জিনদের টাকা দেওয়া শুরু হয়েছে।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধন করেন। ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪.৮৫ কিলোমিটার খাল খনন করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর ৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বনপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।