বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
সভাপতি হিসেবে সুমন সরদারকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

শাহ মখদুম থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 20 June, 2025, 02:54 AM

শাহ মখদুম থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


তৃণমূল থেকে উঠে আসা একজন একনিষ্ঠ, বলিষ্ঠ ও পরীক্ষিত সংগঠক হিসেবে মোঃ সুমন সরদারের প্রতি নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা স্পষ্টভাবে দৃশ্যমান। থানা, মহানগর ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী মোঃ সুমন সরদার বারবার কারানির্যাতনের শিকার হলেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তার নির্ভীক নেতৃত্ব, ত্যাগ ও নিষ্ঠার কারণে আজকের সম্মেলনে তাকে সভাপতি হিসেবে দেখতে চান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।


দলীয় সূত্রে জানা গেছে, মোঃ সুমন সরদার অতীতে শাহ মখদুম থানা যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একইসাথে আহ্বায়ক শাহ মখদুম থানা বিএনপি রাজশাহী মহানগর,সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মখদুম থানা যুবদল, রাজশাহী মহানগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদল সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী মহানগর যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাহ মখদুম থানা বিএনপি ও শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। 


এ বিষয়ে মোঃ সুমন সরদার বলেন,

"বিএনপি আমার আত্মার অংশ। এই দলের আদর্শ বুকে ধারণ করেই আমি তৃণমূল থেকে রাজপথে আন্দোলনে সক্রিয় থেকেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি, থেকেছি কারাগারে। আজকের সম্মেলন যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শাহ মখদুম থানা বিএনপির শক্তি পুনর্গঠনের একটি মাইলফলক হয়ে ওঠে—এই প্রত্যাশাই করি। যদি নেতাকর্মীদের আস্থা ও ভালবাসায় আমি সভাপতির দায়িত্ব পাই, তবে রাজশাহীতে বিএনপিকে আরও সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।"


সম্মেলনের মাধ্যমে একটি বলিষ্ঠ, ঐক্যবদ্ধ ও সক্রিয় নেতৃত্ব গঠনের প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা। তারা মনে করেন, মোঃ সুমন সরদারের নেতৃত্বে শাহ মখদুম থানা বিএনপি আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে সুসংহত হবে।

National