বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

কোটালীপাড়ায় বটবাড়ী গ্রামে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু


কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি published:  ২৬ আগস্ট, ২০২৫, ০৮:১৩ পিএম

কোটালীপাড়ায় বটবাড়ী গ্রামে  পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। 

আজ (মঙ্গলবার ২৬ আগস্ট) সকালে উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে  ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার  দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন । এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।