বাংলাদেশ, বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
logo

শার্শার উলাশী ইউনিয়ানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ৩০ আগস্ট, ২০২৫, ১১:১৮ পিএম

শার্শার উলাশী ইউনিয়ানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।  খেলায় শার্শা  ১-০ গোলে সম্বন্ধন কাটি কে হারিয়ে বিজয় লাভ করেছে।

উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এইচ. এস. ইন্টারন্যাশনাল সেলিম রহমান এবং টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলীকদর।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি এ কেএম আতিকুজ্জামান সনি।

আরো উপস্থিত ছিলেন- ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম শহীদ ও মীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দিন ও সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ, ছাত্রনেতা রকি, জয় ও তাসিন সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

খেলা শেষে শার্শা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুসংগঠিতভাবে দল পরিচালনা করতে হবে।