বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

নাটোরে ভাসমান হেলমেট দেখে যুবকের মরদেহ উদ্ধার


নাটোর জেলা প্রতিনিধি published:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৯:৫৩ পিএম

নাটোরে ভাসমান হেলমেট দেখে  যুবকের মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের হাতিমারা ব্রীজ এলাকায় পুকুরে ভাসমান হেলমেট দেখে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই পুকুর থেকে যুবকের চালানো মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।নিহত যুবকের নাম সুজন কুন্ডু (৩৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি এলাকার সুনীল কুন্ডুর ছেলে।

 

স্থানীয়  প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হেলমেট পুকুরে ভাসতে দেখে সন্দেহ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পুকুরে অনুসন্ধান শেষে যুবকের মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করে। নিহতর স্বজনদের দাবী, এক আত্মীয়কে নওগাঁর আত্রাই পৌঁছে দিতে বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়েছিলেন সুজন।

 

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনায়েতুল হক ও লিডার রুহুল আজিম জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলসহ পুকুরে ডুবে যুবকের মৃত্যু হতে পারে। ওসি মাহাবুর রহমান জানান, মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যু রহস্য জানা যাবে।