সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথঅভিযানে আটক ৪


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি published:  ০৭ অক্টোবর, ২০২৫, ০১:০০ পিএম

দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথঅভিযানে আটক ৪

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকালে উপজেলার পুরান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।


সাজাপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামের মুনসুরের ছেলে জিল্লুর রহমান (৫০), কুহাড় গ্রামের রিয়াজুলের ছেলে সিরাজুল (৪০)

ও পবা উপজেলার মাথুরার আমিরের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও বড়আমগাদী মৃত হোসেন মন্ডলের ছেলে বেলাল উদ্দিন (৩২)


যৌথ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে আমাদের একটি টিম কাজ করছেন। দুর্গাপুরে কোথাও  মাদক ক্রয়- বিক্রয়ের হলে তা নিয়ন্ত্রণে সবরকম তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। 



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।