বাংলাদেশ, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
logo

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক published:  ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ পিএম

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার বিরল সম্মান অর্জন করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।


এমন বিশেষ মঞ্চে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


সর্বশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের পরিবর্তে এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।


ইবাদত হোসেন সর্বশেষ টেস্ট খেলেন গত জুনে। সৈয়দ খালেদ আহমেদ সর্বশেষ মাঠে নামেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।


অন্যদিকে আয়ারল্যান্ড দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে দুই নতুন ক্রিকেটারের স্টিভেন ডোয়েনি, গ্যাভিন হোয়্যার। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।


সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ইতোমধ্যে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ও শেষ টেস্টে তাই সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুশফিকুর রহিম। এই ঐতিহাসিক উপলক্ষকে জয় দিয়ে রাঙিয়ে রাখতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশা করছে বাংলাদেশ দল।


 বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।


আয়ারল‍্যান্ড একাদশ: অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকা