নিজস্ব প্রতিনিধি published: ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ এএম

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার (সাংবাদিক) মো: হুমায়ুন কবিরের মা মোসাম্মদ তাহিরা আক্তার (৬৫) মৃত্যুতে গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত অমি,সাধারণ সম্পাদক মো: শামীউল আলীম শাওন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত অমি ও সাধারণ সম্পাদক মো: শামীউল আলীম শাওন মোসাম্মদ তাহিরা আক্তার (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
এছাড়া গ্রীন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এবং মরহুমার জন্য ক্লাবের সকল সদস্যদের কে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ।
উল্লেখ্য,বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোসাম্মদ তাহিরা আক্তার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাযার নামাজ বাদ জুম্মা লক্ষ্মীপুর ভাটাপাড়া মহিষবাথান ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। এবং হেতমখাঁ কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে।