বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

ছাত্র শক্তির রাজশাহী মহানগর কমিটি গঠন: চাঁদ-হাদী মনোনীত


তানভির মাহাতাব | মহানগর প্রতিনিধি published:  ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ পিএম

ছাত্র শক্তির রাজশাহী মহানগর কমিটি গঠন: চাঁদ-হাদী মনোনীত

রাজশাহী মহানগরে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আশিকুর রহমান চাঁদকে আহ্বায়ক এবং আব্দুল বাশির আল হাদীকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট ‘ছাত্র শক্তি’র মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটির প্রধান লক্ষ্য হবে রাজশাহী মহানগরীর প্রতিটি স্তরে সংগঠনের ভিত্তি মজবুত করা। কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান :


  • খুব দ্রুত সময়ের মধ্যে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
  • রাজশাহীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শক্তির ইউনিট গঠন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা হবে।

"আমরা ছাত্র শক্তিকে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। তৃণমূল পর্যায়ে সংগঠনকে পৌঁছে দেওয়াই আমাদের বর্তমান লক্ষ্য।" — নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।