তানভির মাহাতাব | মহানগর প্রতিনিধি published: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পিএম

রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরের প্রতিটি প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।
আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, "জনগণই পুলিশের শক্তি। রাজশাহী মহানগরীকে একটি শান্তির নীড় হিসেবে ধরে রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এছাড়াও, যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের নিকটস্থ থানা অথবা 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'-এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের সহযোগিতায় রাজশাহী মহানগরী আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছে আরএমপি।