বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বাউফল শুকরিয়া সমাবেশ


সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি published:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৮ পিএম

বাউফল শুকরিয়া সমাবেশ

বাউফল পাবলিক মাঠে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয় উপলক্ষ্যে  বিশাল শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে শুকরিয়া সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বিশিষ্ট মুফাসসির শায়েখ জামাল উদ্দিন, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ। এসময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।