বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

“১৯ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক : নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে অভি আহম্মেদ”


নিজস্ব প্রতিবেদক published:  ০৫ মার্চ, ২০২৬, ০৪:০৮ পিএম

“১৯ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক : নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে অভি আহম্মেদ”

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে পরিবর্তনের জোরালো দাবি উঠেছে। নাগরিক সেবা বঞ্চিত ও উন্নয়ন বঞ্চিত এলাকাটিকে আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষিত এবং তরুণ নেতৃত্বের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। এই দাবির মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ও প্রযুক্তিবান্ধব ব্যক্তিত্ব অভি আহম্মেদ।



স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, ১৯ নং ওয়ার্ডে ড্রেনেজ সংকট, সড়ক সংস্কারে ধীরগতি, মশার উপদ্রব এবং পরিচ্ছন্নতার অভাব চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় বর্তমান ব্যবস্থাপনা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা মনে করছেন, সনাতন ধারার বাইরে গিয়ে “ডিজিটাল ও জবাবদিহিমূলক” নেতৃত্ব ছাড়া এই ওয়ার্ডকে বাসযোগ্য করে তোলা সম্ভব নয়।



এলাকাবাসীর একটি বড় অংশ মনে করেন, সময়ের দাবি মেটাতে অভি আহম্মেদ একজন যোগ্য প্রার্থী। শিক্ষিত ও প্রযুক্তিবান্ধব তরুণ হিসেবে তার মধ্যে জনসেবার মানসিকতা ও আধুনিক চিন্তার প্রতিফলন দেখছেন তারা। একাধিক ভোটার জানান, “আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি সর্বদা পাশে থাকবেন এবং অভিযোগ শোনামাত্র সমাধানে উদ্যোগ নেবেন। অভি আহম্মেদ সেই আধুনিক নেতৃত্বের যোগ্য উদাহরণ।”



তরুণ ভোটারদের দাবি, বর্তমান যুগে সব ধরনের নাগরিক সেবা হাতের নাগালে থাকা প্রয়োজন। অভিযোগ জানানোর ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সেবা কার্যক্রম অনলাইনে আনার মাধ্যমে ওয়ার্ডকে স্বচ্ছ ও গতিশীল করার প্রত্যাশা তাদের। স্থানীয় তরুণদের মতে, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে অভি আহম্মেদের বিকল্প নেই।



সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় এখন মূল আলোচনার বিষয় ওয়ার্ডের উন্নয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এলে এলাকার দীর্ঘদিনের অচলায়তন দূর হবে এবং ১৯ নং ওয়ার্ড একটি আদর্শ ডিজিটাল ওয়ার্ডে রূপান্তিত হবে।