বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

নওগাঁর সংরক্ষিত আসনে আলোচনায় স্কুলশিক্ষক শাম্মী


নওগাঁ প্রতিনিধি published:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:৫১ এএম

নওগাঁর সংরক্ষিত আসনে আলোচনায় স্কুলশিক্ষক শাম্মী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নওগাঁর বদলগাছী উপজেলার মহিলা দলের সভাপতি শাম্মী আখতার। নওগাঁ জেলার আরও দুএক জন নারী নেত্রী দৌঁড়ঝাপ করছে বলে জানা গেছে। 


এর মধ্যে আলোচনায় উঠে এসেছে সাগরপুর  হাইস্কুলের  শিক্ষিকা ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাম্মী আখতারের নাম। ইতিমধ্যেই দলীয় মনোনয়ন পেতে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানা গেছে। 


শাম্মী আখতার উপজেলার মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মামুন হাসানের স্ত্রী। মামুন হাসান ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দেওয়া মিথ্যা মামলায় হয়রানীসহ বহুবার জেল খেটেছেন। শাম্মী আখতারের বাবা ছিলেন মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আহসানুল করিম। 


বলা যায়, বিএনপি পরিবারের একজন বলিষ্ঠ কন্ঠস্বর শাম্মী আখতার। শাম্মী আখতার মিঠাপুর ইউপির হাকিমপুর গ্রামের বাসিন্দা। শাম্মী আকতার কলেজজীবন থেকেই বাবার হাত ধরেই রাজনীতির সাথে জড়িত। এখন স্বামীর সঙ্গে রাজনীতি করে আসছে। স্বামী-স্ত্রী একই সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। ২০১৪ সালে নারী ভাইস  চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোটে নির্বচিত হন তিনি। ১৯৯৯ সালে মিঠাপুর ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিয়ে উপজেলা বিএনপির রাজনীতি শুরু করেন।


 বিএনপির একাধিক নির্ভরযোগ্য সুত্র জানান, শাম্মী আখতার দলের খুবই সক্রিয় নেত্রী। শাম্মী ছিলেন ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্টস্বর রাজপথের সাহসী সৈনিক। 


শাম্মী আখতার বলেন, যারা দলের দুঃসময়ে ছিল এবং মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করা উচিৎ। আমি সব সময় রাজপথে ছিলাম এবং এখনো আছি । আমি মনোনয়ন আশা করছি।