বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
logo

ডিমলায় ইউনিয়ন বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত


নূর মোহাম্মদ সুমন নীলফামারী published:  ১২ মার্চ, ২০২৬, ০২:৩১ এএম

ডিমলায় ইউনিয়ন বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান এর ফজিলত সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে। 


বুধবার (১১মার্চ) বিকালে টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন শাখা বিএনপি সাবেক সভাপতি প্রভাষক ইয়াসিন আলী বসুনিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন। টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, নাউতারা ইউনিয়ন শাখা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের উন্নয়নের  জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।