বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

ভুট্টা ক্ষেত থেকে কন্যা শিশুর বিবস্ত্র ও ঝলসানো লাশ উদ্ধার


রাসেল শেখ বিশেষ প্রতিনিধি published:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:২০ এএম

ভুট্টা ক্ষেত থেকে কন্যা শিশুর বিবস্ত্র ও ঝলসানো লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী এক শিশু কন্যার বিবস্ত্র ও ঝলসানো লাশ পাবনার চাটমোহর কাটাখালি  এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।পরে ময়না তদন্তের জন্য লাশটি পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের প্রবাসী জাহিদুল ইসলাম এর মেয়ে জুঁই সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী ছিলো।গত সোমবার সে তার নিকটবর্তী এলাকায় তার দাদার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। 

পরদিন মঙ্গলবার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে তার মুখ ঝলসানো ও বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা,পরে তারা পুলিশে খবর দিলে দুপুরে চাটমোহর থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়, এ ঘটনায় চাটমোহর থানায় অজ্ঞাত আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।