সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শিবগঞ্জে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি published:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ এএম

শিবগঞ্জে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমেলা বেগম (২৬) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেরাজুল ইসলাম আরিফের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে।

অভিযোগে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সেরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত ৯ এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরো জানা গেছে, বিয়ের দুই বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। সবশেষ বুধবার রাতে কমেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ইউনুস।

এ সময় কমেলা বেগমকে টেনে হেচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, লিখিত অভিযোগ এখনো হাতে পাননি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।