বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
logo

মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪৬ এএম

মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ,  সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ) উচ্চ বিদ্যালয়,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ,কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইংরেজী ২য় পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এর আগে এসব পরীক্ষা কেন্দ্রগুলোতে বাংলা এবং ইংরেজী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে,রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠ পরিবেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে এসএসসি  ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস.এম, আব্দুল লতিফ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ খালেনুর বেগম, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ) উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম, কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কে.বিএম ফজলে রাব্বী,মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা মোহাঃ নুরুজ্জামান ও জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অন্যান্য কেন্দ্র সচিবগণ বলেন অবাধ, সুষ্ঠু এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।

এব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমূক্ত পরিবেশে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি।