তানোর রাজশাহী প্রতিনিধি published: ১১ জুলাই, ২০২৫, ১০:৪০ পিএম

রাজশাহীর তানোরে মাত্র তিন দিনের মধ্যে কাঁচা মরিচের দাম উর্ধ্বগতি পেয়ে ৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজিতে পৌঁছেছে। শুক্রবার তানোর গোল্লা পাড়া হাটে সরবরাহ কম থাকার কারণে মরিচের দাম এতোটা বাড়েছে।
মরিচ চাষি ও বিক্রেতারা জানান, গত কয়েক দিনের মাঝারি থেকে ভারি বৃষ্টির ফলে জমিতে পানি জমে মরিচের গাছ রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়েছে। অনেক কৃষক তাদের মরিচের গাছ উঠিয়ে ফেলায় বাজারে সরবরাহ কমে গিয়েছে।
তানোর গোল্লা পাড়া হাটে শুক্রবার সন্ধ্যায় দেখা যায়, কাঁচা মরিচের সরবরাহ প্রায় শূন্য, বিক্রেতারা ১শ গ্রাম মরিচ ৩০ টাকা দরে বিক্রি করছেন। গত মঙ্গলবার ১ কেজি মরিচ ছিল ৮০ টাকায়। এক ক্রেতা বলেন, অন্যান্য সবজির দাম আগের মতো থাকলেও মরিচের দাম তিনগুণ বেড়ে যাওয়ায় তারা কম কিনছেন।