বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাজারহাটে স্বেচ্ছাসেবক দল নেতার বক্তব্য বিকৃতির অভিযোগ; ভুয়া নিউজ এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

published: 15 March, 2026, 07:29 PM

রাজারহাটে স্বেচ্ছাসেবক দল নেতার বক্তব্য বিকৃতির অভিযোগ; ভুয়া নিউজ এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ

ফেসবুকে ভুয়া পেজ খুলে রাজনৈতিক নেতার বক্তব্য বিকৃত করে প্রচার করার অভিযোগ উঠেছে একটি কথিত নিউজ এজেন্সির বিরুদ্ধে। রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন।

সম্প্রতি 'রাজারহাট ২৪' নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে দাবি করা হয়— বিএনপি নেতা আনিসুর রহমান লিটন, আতিক মুজাহিদ নামে এক ব্যক্তিকে 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছেন। এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আনিসুর রহমান লিটনের বক্তব্য: এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে আনিসুর রহমান লিটন বলেন, কিছু নাম-পরিচয়হীন গোপন ও কথিত নিউজ এজেন্সি রাজনৈতিক প্রতিহিংসা বশত তাঁর বক্তব্যকে বিকৃত করে প্রচার করছে। তিনি স্পষ্ট করেন যে, তাঁর প্রকৃত বক্তব্য ছিল কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত। তিনি বলেছিলেন, "এমপি মহোদয় বলেছিলেন সবার আগে কুড়িগ্রাম; এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে।"

​তিনি আরও অভিযোগ করেন, জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এই 'ফটোকার্ড' তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এই ধরণের ভুয়া নিউজ এজেন্সির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

​ বক্তব্য বিকৃতির প্রতিবাদে ইতোমধ্যে স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

National

রাজনীতি আরোও দেখুন