সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড

ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 


মঙ্গলবার (১১ নভেম্বর) যশোরের বিশেষ জজ এস. এম. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী ইউনিয়ন  গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।ইসলামিক পণ্য


মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায় বেনাপোল সীমান্তের বিজিবি সদস্যরা। অভিযানে হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করা হয়। হাফিজুরের কাছ থেকে ৯০ বোতল এবং তামিমের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র প্রদান করেন।


দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। হাফিজুরের উপস্থিতি এ সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#

সম্পর্কিত খবর