সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, শার্ট পিস ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 


জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৫৮ হাজার দু’শ টাকা । বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, বাকাল চেকপোষ্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, বাঁকাল চেকপোষ্ট এর পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল একই উপজেলার বাঁকাল চেকপোষ্ট এলাকায় মাহিন্দ্র তল্লাশি করে ভারতীয় শাড়ি, শার্ট পিস, ওষুধ ও কসমেটিকস, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 


এছাড়া, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল সদর উপজেলার তুজুলপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদীয়ালী কালভার্ট নামক স্থান হতে ভারতীয় ২০ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৫৮ হাজার দু’শ টাকা।


বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত খবর