সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

নাটোরে রেল লাইনে শিকল দিয়ে তালা লাগিয়ে নাশকতার চেষ্টা

নাটোরে রেল লাইনে শিকল দিয়ে তালা লাগিয়ে নাশকতার চেষ্টা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল ও তালা লাগিয়ে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। স্থানীয়দের ধারণা, উদ্দেশ্য ছিল শুধুই জনমনে আতঙ্ক সৃষ্টি। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল খুলে ফেলে।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অন্য লাইনে ট্রেন থাকায় কোন ক্ষতি হয়নি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কে বা কারা পরিকল্পিতভাবে এই কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর