সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / শিক্ষা
শিক্ষা

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে নতুন গাড়ি ও বেঞ্চ উদ্বোধন

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে নতুন গাড়ি ও বেঞ্চ উদ্বোধন


‎নোয়াখালীর বাতাকান্দি অঞ্চলে অবস্থিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে শিক্ষার পরিবেশ উন্নয়নে এক বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।


‎রোববার ( ২১ সেপ্টেম্বর ) সকাল ১০টায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় “উন্নয়ন অভিযাত্রা ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে নতুন গাড়ি ও নতুন বেঞ্চ উদ্বোধন অনুষ্ঠান।


‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর জামাতা স্মৃতি স্মরণ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবদুল জব্বার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও  সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবুল খায়ের, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব।


‎অত্র একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তার বিএসসি, এমএড এর সভাপতিত্বে সঞ্চালনা করেন,  একাডেমীর সহকারী শিক্ষক মো: সৌরভ হোসেন।


‎অতিথিরা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশগড়ার নায়ক। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”


‎তাঁরা আরো বলেন, “শিক্ষা উন্নয়নে অবকাঠামোগত সহায়তা শুধু নয়, বরং আধুনিক মানসিকতার বিকাশে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরী।”


‎আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ একাডেমীর শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক আহবায়ক জাবের আহমদ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন। অনুষ্ঠানের শেষান্তে যোগ দেন সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলী।


‎অনুষ্ঠানে স্লোগান ওঠে, “শিক্ষা হোক সমৃদ্ধির পথ, উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যাক দেশ।”

সম্পর্কিত খবর