সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / ক্যারিয়ার
ক্যারিয়ার
সাফল্যের পথে শত বাধা পেরিয়ে অবশেষে জয়

Techsolution প্রতিষ্ঠাতা জিসান খানের জীবন যুদ্ধ

Techsolution প্রতিষ্ঠাতা জিসান খানের জীবন যুদ্ধ


"বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতে এমন কিছু গল্প আছে যা রূপকথার চেয়ে কম নয়। এমনই এক অনুপ্রেরণামূলক নাম জিসান খান, যিনি মাত্র ৭,০০০ টাকা পুঁজি করে জীবন শুরু করেছিলেন এবং আজ রাজশাহী শহরে প্রতিষ্ঠা করেছেন তাঁর নিজের আইটি ইনস্টিটিউট, Techsolution।"

সাল ২০১৩, ঘুরতে যাওয়ার নাম করে ৭,০০০ টাকা নিয়ে বাসা থেকে বের হন, এবং গাজীপুর একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করেন দীর্ঘ এক বছর। তারপর শুরু করে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ। দীর্ঘ তিন বছর পর ফ্রিল্যান্সিং জগতে পা রাখেন এই তরুণ ফ্রিল্যান্সার।  অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও থেমে যাননি। মাথার ঘাম পায়ে ফেলে কাজ শিখেছেন। নিজের দক্ষতা দিয়ে ধীরে ধীরে ফ্রিল্যান্সিংয়ে জায়গা তৈরি করেন।" 

"২০১৭ সাল থেকে ব্র্যান্ড ডেভেলপমেন্ট মার্কেটিংয়ে মনোযোগ দেন। তাঁর পোর্টফোলিওতে রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যেমন—যমুনা, ওয়ালটন প্লাজা, মিয়াকো, পারফেক্ট ইলেকট্রনিক্স, MQ এর মতো ব্র্যান্ডের সফল ব্র্যান্ডিংয়ের কাজ। এটি তাঁর দক্ষতার প্রমাণ।"

"দীর্ঘদিনের স্বপ্নকে সত্যি করে তিনি প্রতিষ্ঠা করেন Techsolution। তাঁর লক্ষ্য ছিল শুধু নিজে সফল হওয়া নয়, বরং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজশাহীর তরুণ ও উদ্যোক্তাদের জন্য দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং তাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করা।"

"ফ্রিল্যান্সিং এবং ব্র্যান্ডিংয়ে সফলতার পর এখন জিসান খান Techsolution-এর মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তা ও তরুণদের নতুন পথে চলার স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর এই জীবনযাত্রা কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য এক উজ্জ্বল উদাহরণ।"

সম্পর্কিত খবর