সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / ক্যারিয়ার
ক্যারিয়ার

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, ভাতা ১০ হাজার

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, ভাতা ১০ হাজার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালার আওতায় সেতু বিভাগের অধীন তিন মাস মেয়াদে পাঁচজন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


যেসব বিষয়ে ইন্টার্নশিপ
১. প্রশাসন, অর্থ ও হিসাব এবং উন্নয়ন ও বাজেট কার্যক্রম
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. কারিগরি ও অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স–বিষয়ক কার্যক্রম

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩. আইসিটিবিষয়ক কার্যক্রম

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

আবেদনের যোগ্যতা

স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন।
ভাতা
ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ ভাতা ছাড়া অন্য কোনো ভাতা/ সুবিধা প্রদান করা হবে না।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ, ২০২৫।

সম্পর্কিত খবর